Header Ads

আবার পানিতে ঢেউ তুলবে কাকিলা মাছ বা কাকলে মাছ । কৃষি উদ্ভাবন

আবার পানিতে ঢেউ তুলবে কাকিলা মাছ 












আবার পানিতে ঢেউ তুলবে কাকিলা প্রায় হারিয়ে যাওয়া স্বাদু পানির মাছ কাকিলার কৃত্রিম প্রজনন কলাকৌশল উদ্ভাবনে সফলতা পেয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীরা। মুক্ত জলাশয়ের এই মাছটিকে বদ্ধ পরিবেশে অভ্যস্তকরণেও সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। ফলে এই মাছটির প্রাচুর্য আবারও ফিরবে বলে আশা করছেন তারা। বিএফআরআইর স্বাদু পানি উপকেন্দ্র যশোরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রবিউল আউয়াল হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরীফুল ইসলাম ও বৈজ্ঞানিক কর্মকর্তা শিশির কুমার দে এই গবেষণা পরিচালনা করেন। #বিলুপ্ত_প্রায়_কাইক্কা_মাছ_আবারও_খেলবে_পানিনে #কাকিলা_মাছ #কাইক্কা_মাছ #বগা _মাছ #কাখলে_মাছ

গবেষক দলের সদস্য ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বুধবার বিকেলে Agriculture TV কে বলেন, 'তিন বছর নিবিড় গবেষণার পরে এখন সাফল্য এসেছে। ফলে কাকিলা বিলুপ্তির আশঙ্কার বদলে আবারও পানিতে ঢেউ তুলবে বলে আশা করা যায়। কাকিলা মাছের কৃত্রিম প্রজনন এটিই বাংলাদেশ প্রথম এবং বিশ্বের কোথাও এ মাছের কৃত্রিম প্রজননের কোনো তথ্য পাওয়া যায়নি।' আবার পানিতে ঢেউ তুলবে কাকিলা মাছ, বগা মাছ, কাইক্কা মাছ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট যশোর, নতুন মাছ চাষ পদ্ধতি, নতুন মাছ আবিষ্কার

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.