Header Ads

Greenhouse Garden Kuwait | কুয়েতে গ্রীন হাউস @shishiragro

Greenhouse Garden Kuwait | কুয়েতে গ্রীন হাউস @shishiragro







1. গ্রিন হাউস গ্যাস কি?

বায়ুমণ্ডলে উপস্থিত যেসব গ্যাসীয় পদার্থের আবরণ পৃথিবীকে আচ্ছাদনে ঢেকে রেখে পৃথিবী পৃষ্ঠ হতে বিকিরিত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় এবং ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে তাদের গ্রিন হাউস গ্যাস বলে।

2. গ্রিন হাউস গ্যাস কিভাবে সৃষ্টি হয়?

পরিবেশ দূষণের ফলে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, মিথেন এবং জলীয় বাষ্পের প্রভাবে গ্রীন হাউস গ্যাসের সৃষ্টি হয়। গ্রিন হাউস গ্যাসে কার্বন ডাই অক্সাইড এর মাত্রাই সবচেয়ে বেশী থাকে।

3. গ্রীন হাউস এফেক্ট কী?| What is the greenhouse effect?

গ্রীন হাউসে যেমন তাপমাত্রা বৃদ্ধি পায় তেমনি বাস্তবে আমাদের বাসভূমি পৃথিবীকেও একটি গ্রীন হাউসরূপে কল্পনা করতে পারি, যেখানে পৃথিবীর চারপাশের বায়ুমণ্ডলে মূলতঃ ট্রপােস্ফিয়ারে CO2, জলীয়বাষ্প, ওজোনস্তর প্রভৃতি গ্যাসের যে স্তর রয়েছে তা গ্রীণহাউসে কাচের ন্যায় ব্যবহার করে অর্থাৎ এই বায়ুস্তর ভেদ করে সূর্যরশ্মী সহজেই ভূ-পৃষ্ঠে আপতিত হয়। কিন্তু পৃথিবীপৃষ্ঠ থেকে প্রতিফলিত অবলােহিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য বেশী হওয়ার ফলে তা মহাশূন্যে বিকিরিত হতে পারে না ঐ স্তর ভেদ করে। ফলে।বায়ুমণ্ডলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাচ্ছে।

4. গ্রীন হাউস গ্যাস কী কী?| What are greenhouse gases?

বায়ুমণ্ডলে যে সব গ্যাসের উপস্থিতির দরুন পৃথিবী পৃষ্ঠের স্বাভাবিক উন্নতা বৃদ্ধি পায়, অর্থাৎ যে সব গ্যাসের জন্য গ্রীন হাউস এফেক্ট দেখা যায়, তাদেরকেই আমরা গ্রীন হাউস গ্যাস বলি। প্রধান প্রধান গ্রীন হাউস গ্যাসগুলি হল কার্বন-ডাই অক্সাইড (CO2,), জলীয় বাষ্প (H2,O), মিথেন (CH4, ), ক্লোরােফ্লুরাে কার্বন (CFCS), নাইট্রাস অক্সাইড (N2,O ), কার্বন-মনাে-অক্সাইড (CO), কার্বন টেট্রা ক্লোরাইড, মিথাইল ক্লোরােফর্ম, অ্যামােনিয়া (NH3)। এদের মধ্যে গ্রীন হাউস এফেক্ট পৃথিবীর উম্লতা বৃদ্ধির জন্য দায়ী প্রধান গ্যাসটি হলাে কার্বন ডাই-অক্সাইড (CO2)।



Thanks For  Watching

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.