Header Ads

শীতকালে, নিজেকে সুস্থ রাকতে জেনে রাখুন গুরুত্বপূর্ণ ৫ টিপস

আসছে শীত, সুস্থ থাকতে মনে রাখুন ৫ টিপস


 




ইদানীং শীতের আগমনী সংকেত হিসেবে সকালে কিংবা সন্ধ্যায় ঠান্ডা অনুভূত হচ্ছে এবং গলা ব্যথা অথবা নাক বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। রাতে ফ্যান চালালে ঠান্ডা লাগে, আবার বন্ধ করলে গরম অনুভূত হয়—এগুলো সবই ঋতু পরিবর্তনের প্রাক্কালে সাধারণ সমস্যা। শীতের মৌসুমে অ্যালার্জি, সর্দি-কাশি বা গলা ব্যথার মতো সমস্যাগুলি বাড়ে। ভারতের জসলোক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সিনিয়র ডায়েটিশিয়ান ড. জ্যোতি শীতকালীন সুস্থতা বজায় রাখার জন্য কিছু কার্যকর পরামর্শ দিয়েছেন, যা মেনে চললে শরীর ভালো থাকবে।

১. মৌসুমি ফল ও শাকসবজি

আবহাওয়া পরিবর্তনের সময় সবচেয়ে ভালো উপায় হলো মৌসুমি ফল ও শাকসবজি খাওয়া। এগুলো তাজা, সহজলভ্য এবং একই সঙ্গে সাশ্রয়ী। শীতকালে নানা ধরনের মৌসুমি ফল ও শাকসবজি পাওয়া যায়, যেগুলো শরীরের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২. হাইড্রেশন

শুধুমাত্র গ্রীষ্মকালে নয়, শীতকালে ও হাইড্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকালে তৃষ্ণা কম অনুভূত হলেও শরীরের পানি চাহিদা কখনোই কমানো উচিত নয়। পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় বলা হয়েছে, শীতকালে সুস্থ থাকতে পর্যাপ্ত তরল খাবার গ্রহণ জরুরি।

৩. পুষ্টি উপাদান গ্রহণ

শীতের সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পুষ্টি উপাদান গ্রহণ গুরুত্বপূর্ণ। সঠিক পুষ্টি উপাদান শরীরকে শক্তিশালী করে এবং ঋতু পরিবর্তনের কারণে হওয়া রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। শাকসবজি, ডাল, বাদাম এবং প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

৪. ভাজাভুজি কম খাওয়া

শীতকালে সাধারণত ভাজাভুজি খাবারের প্রতি আকর্ষণ বাড়ে। তবে এসব খাবার অত্যধিক ক্যালোরি এবং রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে। তাই সন্ধ্যার চায়ে ডুবো তেলে ভাজা খাবারের বদলে স্বাস্থ্যকর খাবার যেমন শুকনো ভেজিটেবল চিপস, স্যালাড ইত্যাদি খাওয়ার চেষ্টা করুন।

৫. গরম খাবার

শীতকালে গরম খাবার শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। তাই স্যুপ, আদা চা এবং লেবু চা আপনার ডায়েটে রাখুন। এসব খাবার শরীরকে ভিতর থেকে উষ্ণ রাখবে এবং শীতের কাঁপুনির হাত থেকে বাঁচাবে।

এইভাবে শীতের সময় স্বাস্থ্যকর অভ্যাসগুলো মেনে চললে আপনি শরীর এবং মন দুটোই সুস্থ রাখতে পারবেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.