গৃহিণী থেকে সফল খামারি, মাসে আয় লাখ টাকা
গৃহিণী থেকে সফল খামারি, মাসে আয় লাখ টাকা
নারায়ণগঞ্জের ফতুল্লার ভাড়া বাসার একপাশে গরু, ছাগল, ভেড়া আর মুরগির খোঁয়াড়। আরেক পাশে রান্নাঘর, সংসার আর জীবন। সেই জীবন একসময় ছিল ক্ষুধার্ত, কষ্টসাধ্য আর অভাবময়। কিন্তু আজ সেই জীবনের মালিক ফরিদা বেগম—একজন সাহসিনী খামারি।
এক সময় দিনে তিন বেলা খেতে পারাও ছিল স্বপ্ন। সেই মানুষটিই এখন নিজের খামারে প্রতি মাসে আয় করছেন এক থেকে দেড় লাখ টাকা। গৃহিণী থেকে হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা।
দিন বদলের শুরু হয় গরু দিয়ে। অপরিচিত এক ভাইয়ের কথায় সাহস করে কিস্তিতে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে শুরু করেন খামারের পথচলা। প্রথম দুইটি বাছুর থেকেই আসে ৩২ হাজার টাকার লাভ। সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করেন ফরিদা।
এরপর ছাগল, ভেড়া, হাঁস-মুরগি—সব মিলিয়ে একে একে গড়ে ওঠে তার খামার। ভেড়ার লাভজনক পালন, দেশি মুরগির বাচ্চা ফোটানো, চিনা হাঁসের চাষ, এমনকি কবুতর পালন—সব মিলিয়ে তার খামার এখন এক জীবন্ত অনুপ্রেরণা।
এক সময় যে মেয়ে চায়ের দোকানের আয়ে চলতেন, আজ তিনি দুইটি সিএনজি কিনেছেন খামারের আয় থেকে। মাসে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয় খামারে, কিন্তু লাভ থাকে দেড় লাখ টাকা পর্যন্ত।
প্রাণীদের দেখভালের জন্য নিজের থাকার ঘর ফেলে মাচায় শোয়ার ব্যবস্থা করেছেন ফরিদা। কারণ, রাতের আঁধারে যদি গরু-ছাগলের অসুখ-বিসুখ হয়, যেন ছুটে যেতে পারেন সন্তানসম খামারের প্রাণীদের কাছে।
তিনি বলেন, “আমি শূন্য হাতে শুরু করছিলাম। আমার কিছু ছিল না। এখন ইচ্ছা, নিজের জায়গা কিনে বিশাল একটা ফার্ম করব। কিন্তু জমি না থাকায় বড় ঋণ পাই না। তবু থামবো না। আমি পারছি, অন্যরাও পারবে।”
নারায়ণগঞ্জ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মান্নান মিয়া বলেন, “ফরিদা বেগম একজন অনুকরণীয় নারী খামারি। তার মতো উদ্যমী নারীরা বাংলাদেশকে বদলে দিতে পারে।”
[সূত্র: bssnews]
🔸 আপনিও কি ভাবছেন খামার করার কথা?
🔸 ফরিদার এই গল্প আপনাকে কতটা অনুপ্রাণিত করল?
👇 মতামত জানান কমেন্টে
❤️ লাইক করুন
🔁 শেয়ার করে ছড়িয়ে দিন
👥 ফলো করুন Agriculture TV পেজ
#SuccessStory #WomenEntrepreneur #FarmingLife #AgricultureTV #FaridaBegum #LivestockFarming #GoatFarming #SheepFarming #DuckFarming #Inspiration #BangladeshFarming

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন