Header Ads

শোক সংবাদ: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে Agriculture TV-এর শোক প্রকাশ

 

শোক সংবাদ: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে Agriculture TV-এর শোক প্রকাশ

Agriculture TV পরিবারের পক্ষ থেকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, বাংলাদেশের তিনবারের সফলসাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ( ৩০ নভেম্বর ২০২৫, মঙ্গলবার ভোর ৬টার দিকে) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই মহাপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।


সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ইন্তেকাল


বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। এদেশের কৃষি ও কৃষকবান্ধব নীতি প্রণয়ন এবং নারীর ক্ষমতায়নে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব এদেশবাসী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, বরং এদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে ছিলেন এক আপোষহীন কণ্ঠস্বর।






Agriculture TV টিম মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং অসংখ্য গুণগ্রাহীদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তাঁর ত্যাগ ও অবদান ইতিহাসের পাতায় অম্লান হয়ে থাকবে। তাঁর এই শূন্যতা পূরণ হবার নয়।

শোকান্তে: পরিচালক ও সকল সদস্য, Agriculture TV

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.