২০ জোড়া দেশি কবুতর পালনে সফলতার রহস্য: আয়-ব্যয়।
২০ জোড়া দেশি কবুতর পালনে সফলতার রহস্য: আয়-ব্যয়।
দেশি কবুতর পালন এখন গ্রামীণ ও শহুরে উভয় এলাকায় নতুন উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। কম খরচে শুরু করা যায়, ঝামেলা কম, আর লাভও ভালো। বিশেষ করে যারা পুঁজির অভাবে বড় ব্যবসা শুরু করতে পারেন না, তাদের জন্য দেশি কবুতর পালন হতে পারে স্বপ্নের পথ। এছাড়া বিভিন্ন কর্মের সাথে যুক্ত আছেন, তারাও পাশাপাশি কবুতরা পালন করতে পারেন।
👉 আমার গ্রামের বাড়িতেও উন্মুক্ত পদ্ধতিতে কবুতর পালন চলমান আছে। যাতে নিজেদের চাহিদা পূরণ করেও কিছু বাচ্চা বিক্রি করে বাড়তি টাকা ইনকাম হয়। আমার ৩০ জোড়ার মত কবুতর আছে। প্রায় সব সময় বাচ্চা থাকে।
শুরুতে লাগবে কত টাকা?
দেশি কবুতর পালনে প্রথমেই দরকার ২০ জোড়া কবুতর। বাজারে সাধারণত দেশি কবুতর জোড়ার দাম থাকে প্রায় ৫০০ টাকা। তাই:
২০ জোড়া কবুতর কেনার খরচ:
২০ × ৫০০ = ১০,০০০ টাকা
এছাড়া খাঁচা, খাবার ও অন্যান্য আনুষঙ্গিক খরচ হিসাব করলে, বছরে আনুমানিক খরচ হয়:
খাবার ও পরিচর্যা খরচ (বিশেষ করে শীত ও বর্ষাকালে বেশি): ৬,০০০ টাকা
খাঁচা, পানি ভাতার ব্যবস্থা ও অন্যান্য সরঞ্জাম: ২,০০০ টাকা (এককালীন)
সুতরাং মোট বছরব্যাপী খরচ দাঁড়ায়:
১০,০০০ + ৬,০০০ + ২,০০০ = ১৮,০০০ টাকা
বাচ্চা উৎপাদন ও বিক্রি
২০ জোড়া কবুতর গড়ে বছরে প্রায় ৬ বার বাচ্চা দেয়। প্রতিবার গড়ে ১০ জোড়া বাচ্চা পেলে মোট হয়:
৬ × ১০ = ৬০ জোড়া বাচ্চা
কিন্তু কিছু বাচ্চা বড় হতে না পারলেও, মোট ১২০ জোড়া বাচ্চা উৎপাদন সম্ভব বলে ধরা হচ্ছে। (এটি প্রকৃতির ওপর নির্ভর করে বাড়তে বা কমতে পারে)
বাচ্চা কবুতরের বাজার মূল্য প্রতি জোড়া প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা। ধরা যাক বিক্রির দাম:
১২০ × ২৫০ = ৩০,০০০ টাকা
শেষের হিসাব: মোট আয়, খরচ ও লাভ
বছরের শেষে ২০ জোড়া বয়স্ক কবুতর হাতে থাকবে। এদের বাজার মূল্য ধরা যাক প্রতি জোড়া ৫৫০ টাকা, অর্থাৎ:
২০ × ৫৫০ = ১১,০০০ টাকা
মোট আয়:
বাচ্চা বিক্রি থেকে ৩০,০০০ + ২০ জোড়া কবুতরের বাজার মূল্য ১১,০০০ = ৪১,০০০ টাকা
মোট খরচ:
১৮,০০০ টাকা
👉 লাভ:
৪১,০০০ - ১৮,০০০ = ২৩,০০০ টাকা
👉 কেন দেশি কবুতর পালন করবেন?
কম পুঁজি লাগে: ২০ জোড়া দিয়ে সহজেই শুরু করা যায়।
খাবারের খরচ কম: উন্মুক্ত পরিবেশে পালন হলে খাবারের ব্যয় কম হয়।
বাজারে চাহিদা বেশি: দেশি কবুতরের স্বাভাবিক সুস্বাদু স্বাদ ও সুস্থতা বাজারে বেশ জনপ্রিয়।
সহজ পরিচর্যা: অন্যান্য পোষা প্রাণীর তুলনায় কম পরিচর্যার প্রয়োজন।
বছরে কয়েকবার বাচ্চা উৎপাদন: দ্রুত আয় বাড়ানোর সুযোগ।
👉 সতর্কতা ও পরামর্শ
শীত ও বর্ষাকালে খাবারের পরিমাণ বাড়াতে হবে।
কবুতরের স্বাস্থ্য সচেতন থাকতে নিয়মিত পরিচর্যা করতে হবে।
ভাল জাতের দেশি কবুতর নির্বাচন করতে হবে যাতে উৎপাদন ভালো হয়।
বাজারে বিক্রি করার আগে ভালো করে বাজারের দাম বুঝে নেওয়া উচিত।
দেশি কবুতর পালন একটি সহজ, লাভজনক ও কম ঝুঁকিপূর্ণ ব্যবসা। সঠিক পরিকল্পনা ও যত্নে, মাত্র ২০ জোড়া কবুতর থেকে বছরে লক্ষাধিক টাকা আয় সম্ভব। নতুন উদ্যোক্তারা এই ব্যবসা শুরু করে নিজেদের অর্থনৈতিক অবস্থান মজবুত করতে পারেন।
👉 বিঃদ্রঃ কিছু ক্ষয়ক্ষতির বিষয়:
সাধারণভাবে দেশি কবুতরের বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলেও প্রাকৃতিক কারণে, যেমন ঠান্ডা, বৃষ্টিতে ভেজা, পিঁপড়ার আক্রমণ, পুষ্টির ঘাটতি, ইত্যাদি কারণে বছরে উৎপাদিত মোট বাচ্চার প্রায় ১০-১৫% মারা যেতে পারে। সে হিসেবে ১২০ জোড়া বাচ্চার মধ্যে যদি ১০% না বাঁচে, তাহলে প্রায় ১০-১২ জোড়া বাচ্চা ধরে নেওয়া যায় না বেঁচে থাকবে। বাস্তবসম্মত আয় নিরূপণের জন্য এই বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। তারপরও ১০০+ জোড়া বাচ্চা বিক্রি হয় ধরে রাখলেও, বছর শেষে আয় বেশ লাভজনকই থাকে। এছাড়া বিভিন্ন এলাকার বিভিন্ন জিনিমের বাজার দর বিভিন্ন রকম হতে পারে, সেই হিসাবে আয়-ব্যয় নির্ধারণ হবে।
👉Ak Alamin ভাইয়ের -এর অনুরোধে আজকের পোস্ট করা হল।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন